Tuesday, 4 June 2013

আশরাফুল সাময়িক নিষিদ্ধ - bdnews24.com

আশরাফুল সাময়িক নিষিদ্ধ

বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না মোহাম্মদ আশরাফুল।

 1720
 2
 0      Print Friendly and PDF
দেশের ক্রিকেটে সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
তিনি বলেন, আকসুর তদন্ত এখন শেষ পর্যায়ে।  আগামী এক সপ্তাহের মধ্যে তারা বিসিবিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে।
“আপনাদের অনুরোধ করব আর কয়েকটা দিন  অপেক্ষা করুন।  যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।।  তা না হলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত কি হবে তা আপনাদের জানা।”
বিসিবি সভাপতি বলেন, আকসুর প্রতিবেদনে কতোজনের নাম আসতে পারে বা কি অভিযোগ আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি।
“তবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ”
আকসু ও বিসিবি যৌথভাবে ওই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি।
গত শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান আকসুর কর্মকর্তারা। বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের জন্য গত আড়াই মাসে এটা তাদের চতুর্থ বাংলাদেশ সফর।
আগের সফরে কয়েক জন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার কোনো ক্রিকেটারকেই ডাকেননি আকসুর কর্মকর্তারা। তবে রোববার বিপিএলে দুই আসরেরই চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরীর ছেলে এবং দলটি ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন তারা।

No comments:

Post a Comment

 UA-237403875-1 <!-- Google tag (gtag.js) - Google Analytics --> <script async src="https://www.googletagmanager.com/gtag/js?i...