Tuesday, 14 May 2013

চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত - bdnews24.com

চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত - bdnews24.com

খবর > বাংলাদেশ > চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত

চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত

1 / 3
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উত্তর-উত্তরপূর্ব দিকে সরে বাংলাদেশ উপকূলের ৮০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্রগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
 
উপকূলীয় জেলা  কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী,  চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এই সংকেতের আওতায় থাকবে।
এছাড়া মংলা বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বুধবার সকাল ৯ টায় চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম, কক্সবাজার থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম এবং মংলা থেকে ৭৬০ কিলেমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল মহাসেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার ভোর নাগাদ চট্টগ্রামের কাছ দিয়ে খেপুপাড়া-টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

No comments:

Post a Comment

 UA-237403875-1 <!-- Google tag (gtag.js) - Google Analytics --> <script async src="https://www.googletagmanager.com/gtag/js?i...