Saturday, 18 May 2013

চাঁদে ‘বৃহত্তম’ বিস্ফোরণ - bdnews24.com

চাঁদে ‘বৃহত্তম’ বিস্ফোরণ

1 / 1
ঘণ্টায় প্রায় ৫৬ হাজার মাইল গতিবেগে বিশাল আকৃতির একটি উল্কা চাঁদের বুকে আছড়ে পড়ায় বিস্ফোরণ ঘটেছে, যার আলোর ঝলকানি ধরা পড়েছে  খালি চোখে।

 5208
 14
 0      Print Friendly and PDF
নাসার বিজ্ঞানীরা শুক্রবার এ তথ্য জানান। ৪০ কেজি ওজনের উল্কা আছড়ে পড়ার পর বিস্ফোরণের দৃশ্য   ধরা পড়েছে তাদের টেলিস্কোপে।
গত ১৭ মার্চের এই বিস্ফোরণ ছিল প্রায় আট বছর ধরে নাসার পর‌্যবেক্ষণে ধরা পড়া সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ।
নাসার এক বিবৃতিতে বলা হয়, “এর আগে  যে সব বিস্ফোরণ দেখা গেছে তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি আলোর ঝলকানি সৃষ্টি হয়েছে এ বিস্ফোরণে।”
এই বিস্ফোরণে চাঁদে যে গর্তের সৃষ্টি হয়েছে তার সন্ধান করছে নাসার টেলিস্কোপ। এতে ৬৬ ফুট চওড়া গর্ত হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।
নাসা জানায়, মাত্র এক সেকেন্ড স্থায়ী আলোর ঝলকানি এতো উজ্জ্বল ছিল যে টেলিস্কোপ ছাড়াই পৃথিবী থেকে তা লক্ষ করা যায়। আছড়ে পড়ার পর প্রায় পাঁচ টন টিএনটি বিস্ফোরকের সমান শক্তি নিয়ে সেটি বিস্ফোরিত হয়।

No comments:

Post a Comment

 UA-237403875-1 <!-- Google tag (gtag.js) - Google Analytics --> <script async src="https://www.googletagmanager.com/gtag/js?i...