Tuesday, 4 June 2013
আশরাফুল সাময়িক নিষিদ্ধ - bdnews24.com
আশরাফুল সাময়িক নিষিদ্ধ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-06-04 08:27:47.0 Updated: 2013-06-04 09:35:20.0
বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে আইসিসির দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না মোহাম্মদ আশরাফুল।
দেশের ক্রিকেটে সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান।
তিনি বলেন, আকসুর তদন্ত এখন শেষ পর্যায়ে। আগামী এক সপ্তাহের মধ্যে তারা বিসিবিকে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে।
“আপনাদের অনুরোধ করব আর কয়েকটা দিন অপেক্ষা করুন। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।। তা না হলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত কি হবে তা আপনাদের জানা।”
বিসিবি সভাপতি বলেন, আকসুর প্রতিবেদনে কতোজনের নাম আসতে পারে বা কি অভিযোগ আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি।
“তবে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। ”
আকসু ও বিসিবি যৌথভাবে ওই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি।
গত শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান আকসুর কর্মকর্তারা। বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তের জন্য গত আড়াই মাসে এটা তাদের চতুর্থ বাংলাদেশ সফর।
আগের সফরে কয়েক জন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা হলেও এবার কোনো ক্রিকেটারকেই ডাকেননি আকসুর কর্মকর্তারা। তবে রোববার বিপিএলে দুই আসরেরই চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরীর ছেলে এবং দলটি ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেন তারা।

Saturday, 18 May 2013
চাঁদে ‘বৃহত্তম’ বিস্ফোরণ - bdnews24.com
চাঁদে ‘বৃহত্তম’ বিস্ফোরণ
. রয়টার্স
Published: 2013-05-18 14:39:18.0 Updated: 2013-05-18 14:46:21.0
1 / 1
ঘণ্টায় প্রায় ৫৬ হাজার মাইল গতিবেগে বিশাল আকৃতির একটি উল্কা চাঁদের বুকে আছড়ে পড়ায় বিস্ফোরণ ঘটেছে, যার আলোর ঝলকানি ধরা পড়েছে খালি চোখে।
নাসার বিজ্ঞানীরা শুক্রবার এ তথ্য জানান। ৪০ কেজি ওজনের উল্কা আছড়ে পড়ার পর বিস্ফোরণের দৃশ্য ধরা পড়েছে তাদের টেলিস্কোপে।
গত ১৭ মার্চের এই বিস্ফোরণ ছিল প্রায় আট বছর ধরে নাসার পর্যবেক্ষণে ধরা পড়া সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ।
নাসার এক বিবৃতিতে বলা হয়, “এর আগে যে সব বিস্ফোরণ দেখা গেছে তার চেয়ে প্রায় ১০ গুণ বেশি আলোর ঝলকানি সৃষ্টি হয়েছে এ বিস্ফোরণে।”
এই বিস্ফোরণে চাঁদে যে গর্তের সৃষ্টি হয়েছে তার সন্ধান করছে নাসার টেলিস্কোপ। এতে ৬৬ ফুট চওড়া গর্ত হতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা।
নাসা জানায়, মাত্র এক সেকেন্ড স্থায়ী আলোর ঝলকানি এতো উজ্জ্বল ছিল যে টেলিস্কোপ ছাড়াই পৃথিবী থেকে তা লক্ষ করা যায়। আছড়ে পড়ার পর প্রায় পাঁচ টন টিএনটি বিস্ফোরকের সমান শক্তি নিয়ে সেটি বিস্ফোরিত হয়।

Thursday, 16 May 2013
মহাসেন নিম্নচাপে পরিণত, সংকেত কমে ৩ - bdnews24.com
মহাসেন নিম্নচাপে পরিণত, সংকেত কমে ৩
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-05-16 10:53:39.0 GMT Updated: 2013-05-16 10:55:30.0 GMT
1 / 1
বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মহাসেন, যা বর্তমানে অবস্থান করছে পার্বত্য চট্টগ্রাম এলাকায়।
Related Stories
- স্থলভাগ পেরুচ্ছে ‘দুর্বল’ মহাসেন
2013-05-16 07:21:26.0
ঝুঁকি কমে আসায় দেশের সমুদ্রবন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৩টার পর মহাসেন দুর্বল হয়ে স্থল নিম্নচাপ পরিণত হয়েছে। নোয়াখালী, সীতাকুণ্ড, ফেনী, খাগড়াছড়িতে প্রচুর বৃষ্টি ঝরিয়ে এটি আরো দুর্বল হয়ে পড়বে। পরে তা লঘুচাপে পরিণত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।”
সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায়ও এর প্রভাবে বৃষ্টিপাত হবে বলে জানান তিনি।
গত ১০ মে থেকে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করা ঘূর্ণিঝড় মহাসেন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পটুয়াখালীর খেপুপাড়ায় উপকূল অতিক্রম শুরু করে।
এরপর পটুয়াখালী, ভোলা, বরগুনাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরিয়ে দুপুরে মেঘনা মোহনা হয়ে নোয়াখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড দিয়ে স্থলভাগ অতিক্রম শুরু করে এ ঝড়।
শাহ আলম জানান, উপকূলে এখন আর সাইক্লোনের প্রভাব না থাকায় চট্টগ্রাম ও কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে।
তবে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপকূলের লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকারও পরামর্শ দেন শাহ আলম।
তিনি বলেন, “সংকেত কমিয়ে দিলেও সাগর উত্তাল থাকায় আগামী দুই দিন সব নৌযানকে নিরাপদ দুরত্বেই রাখতে হবে।”
ঘূর্ণিঝড় আইলার সময় সাতদিন সাগর উত্তাল থাকায় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছিল বলে জানান তিনি।

Wednesday, 15 May 2013
Tuesday, 14 May 2013
চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত - bdnews24.com

চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত
মঈনুল হক চৌধুরী, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2013-05-15 05:20:48.0 Updated: 2013-05-15 05:40:24.0
1 / 3
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ উত্তর-উত্তরপূর্ব দিকে সরে বাংলাদেশ উপকূলের ৮০০ কিলোমিটারের মধ্যে চলে আসায় চট্রগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো এই সংকেতের আওতায় থাকবে।
এছাড়া মংলা বন্দরকে ৫ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বুধবার সকাল ৯ টায় চট্টগ্রাম থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম, কক্সবাজার থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিম এবং মংলা থেকে ৭৬০ কিলেমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল মহাসেন।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার ভোর নাগাদ চট্টগ্রামের কাছ দিয়ে খেপুপাড়া-টেকনাফ উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার রাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

Subscribe to:
Posts (Atom)
UA-237403875-1 <!-- Google tag (gtag.js) - Google Analytics --> <script async src="https://www.googletagmanager.com/gtag/js?i...
-
চট্টগ্রাম- কক্সবাজারে ৭ নম্বর বিপদ সংকেত - bdnews24.com খবর > ...
-
উপকূলে ঝড়ো হাওয়া, বৃষ্টি - bdnews24.com